
চিনাবাদামের তেল: রান্নায় ব্যবহার, সতর্কতা, আর গবেষণা কী বলে
চিনাবাদামের তেল রান্নায় কীভাবে ব্যবহার করবেন, কাদের জন্য নয়, আর এর চর্বি নিয়ে মেডিকেল গবেষণায় কী পাওয়া গেছে। The Young Farmers, ভূঞাপুর, টাঙ্গাইল।
তিলের তেল রান্না, ভর্তা আর সালাদে কীভাবে ব্যবহার করবেন, কাদের জন্য নয়, আর মেডিকেল গবেষণায় কী পাওয়া গেছে। The Young Farmers, ভূঞাপুর, টাঙ্গাইল।
লেখক
Akib Jabed Khan

তিলের তেল হলো তিল চেপে বের করা তেল। এর নিজস্ব ঘ্রাণ খাবারে আলাদা মাত্রা আনে। রান্না, ভর্তা আর সালাদে ব্যবহার করা যায়। ঠান্ডা, অন্ধকার জায়গায় ঢাকনা আটকে রাখুন।
তিলে অ্যালার্জি থাকলে এই তেল ব্যবহার করবেন না।
OwnGrown-এর প্রতিটা ফসল আমরা নিজেরাই ফলাই। "নিজেরা" মানে The Young Farmers: একটা সংগঠন হিসেবে আমরা কৃষকদের সাথে কাজ করি। চাষের কারিগরি পরামর্শ আর অন্যান্য সহায়তা দিই, আর আমাদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিল চাষ হয়। ফসল তোলার পর কৃষক আর আমরা মিলে সেটা বিক্রির উপযোগী করে তুলি। ফসল আমরা খুব যত্ন করে রাখি, আর এই তেল আমরা নিজেরাও খাই।
খোলা মাঠে মৌসুম মেনে ফলানো, তাই এক ব্যাচ থেকে আরেক ব্যাচে তেলের রং আর ঘ্রাণে সামান্য পার্থক্য হতে পারে।
তিল থেকে তেল বের করার সময় বাইরে থেকে তাপ দেওয়া হয় না, আর তেল রিফাইন করা হয় না। আমাদের তিলের তেলে উপাদান একটাই: তিল। কোল্ড প্রেস মেশিনে প্রথম চাপেই তেল বের করা হয়। এরপর তেল রিফাইন না করে শুধু সেন্ট্রিফিউজ আর ভ্যাকুয়াম ফিল্টারে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো ময়লা না থাকে। তারপর চুকাইনগর, অর্জুনা, ভূঞাপুরে বোতলে ভরা হয়।
তিল খাবারে অ্যালার্জির বড় কারণগুলোর একটা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) তিলকে প্রধান ৯টা খাদ্য-অ্যালার্জেনের তালিকায় রেখেছে [১]।
এই অংশটা আন্তর্জাতিক মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণার সহজ সারাংশ, চিকিৎসা-পরামর্শ নয়। গবেষণাগুলো তিল আর তিলজাত খাবার নিয়ে; OwnGrown-এর তেল নিয়ে আলাদা কোনো গবেষণা হয়নি। কোনো রোগের চিকিৎসায় বা ওষুধের বদলে তেল খাবেন না। ওষুধ চললে, গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় খাদ্যাভ্যাস বদলানোর আগে চিকিৎসকের পরামর্শ নিন।
তিলের তেলে কী আছে। USDA-র হিসাবে তিলের তেলের প্রায় ৪০% মনোআনস্যাচুরেটেড, ৪২% পলিআনস্যাচুরেটেড আর ১৪% সম্পৃক্ত চর্বি [২]।
তিল নিয়ে ট্রায়াল। ২০২৫ সালে Nutrition & Metabolism জার্নালে প্রকাশিত একটা বিশ্লেষণে তিল আর তিলজাত খাবার নিয়ে ১৩টা নিয়ন্ত্রিত ট্রায়াল দেখা হয়েছে, মোট ৫২১ জন অংশগ্রহণকারী, ৪ থেকে ১২ সপ্তাহ [৩]। তিল খাওয়া দলে গড়ে দীর্ঘমেয়াদি রক্তে শর্করার সূচক HbA1c আর প্রদাহের সূচক CRP ও IL-6 কমেছে। খালি পেটে রক্তে শর্করা কিছুটা কমলেও সেটা পরিসংখ্যানের হিসাবে নিশ্চিত হওয়ার সীমায় পৌঁছায়নি। গবেষকেরা বলেছেন, হৃদ্রোগের ঝুঁকি-সূচক কমাতে তিল একটা সম্ভাবনাময় সহায়ক হতে পারে।
যা মনে রাখবেন। ট্রায়ালের সংখ্যা কম, অংশগ্রহণকারী অল্প, আর সময়ও ছোট (সর্বোচ্চ ১২ সপ্তাহ)। আর এগুলো শুধু তিলের তেল নয়, নানা তিলজাত খাবার নিয়ে।
সহজ কথায়: তিলের তেলের বেশিরভাগ চর্বিই অসম্পৃক্ত, আর তিল নিয়ে প্রাথমিক গবেষণার ফল আশাব্যঞ্জক, তবে এখনো ছোট। এক টেবিল চামচ তেলে প্রায় ১২০ ক্যালরি থাকে [২], তাই পরিমাণ বুঝে খান।
তিলের তেল, til tel আর sesame oil কি একই? হ্যাঁ। ইংরেজিতে sesame oil। অনেকে "তিল তেল" লিখেও খোঁজেন।
তিলের তেল দিয়ে কি রান্না করা যায়? হ্যাঁ, মাঝারি আঁচের রান্নায়। ঘ্রাণ ধরে রাখতে অনেকে রান্না শেষে দেন।
তিলে অ্যালার্জি না থাকলে কতটুকু খাওয়া যায়? অন্য তেলের মতোই পরিমাণ বুঝে। ওষুধ হিসেবে কোনো মাত্রা আমরা বলি না।
আমাদের তিলের তেল ২৫০ মিলি, ৫০০ মিলি আর ১ লিটারে পাওয়া যায়। সারা দেশে ডেলিভারি ৳১০০, ক্যাশ অন ডেলিভারি।
OwnGrown তিলের তেল দেখুন · আমাদের সব কোল্ড প্রেসড তেল · আরও পড়ুন: তিসির তেল: গবেষণা কী বলে
লেখকের পরিচয়
Akib Jabed Khan
পড়া চালিয়ে যান