OwnGrown পাঁচ তেলের পরিচিতি বাক্স · ৫ × ২৫০ মিলি
স্টকে আছে
আমাদের পাঁচটা কোল্ড প্রেসড তেল, এক বাক্সে। সূর্যমুখী, চিনাবাদাম, তিল, তিসি আর কালোজিরা, প্রতিটা ২৫০ মিলি। অর্ডার পাওয়ার পর বীজ ভাঙিয়ে বোতলে ভরি, তাই তেল টাটকা আসে। আলাদা কিনলে প্রায় ৳১,৭১০।
- SKU:
- PACK-5OIL-250
- বিভাগ:
- কোল্ড প্রেসড তেল
প্রথমবার OwnGrown নিচ্ছেন? বড় বোতল কেনার আগে পাঁচটা তেলই অল্প করে চেখে দেখুন।
বাক্সে যা আছে
- সূর্যমুখীর তেল ২৫০ মিলি
- চিনাবাদামের তেল ২৫০ মিলি (যমুনার চরের বাদাম)
- তিলের তেল ২৫০ মিলি
- তিসির তেল ২৫০ মিলি
- কালোজিরার তেল ২৫০ মিলি
অর্ডারের পর ভাঙানো
তেল আমরা আগে থেকে ভাঙিয়ে রাখি না। অর্ডার পাওয়ার পর বীজ কোল্ড প্রেস মেশিনে ভাঙিয়ে বোতলে ভরি, যাতে আপনার হাতে তেল টাটকা পৌঁছায়, স্বাদ আর ঘ্রাণ ঠিক থাকে। বানাতে ১ দিন, তারপর কুরিয়ারে ২–৩ দিন; সাধারণত ৩–৪ দিনের মধ্যে হাতে পাবেন।
তেলগুলো কেমন
প্রথম চাপেই তেল বের করা হয়। রিফাইন করা নয়: শুধু সেন্ট্রিফিউজ আর ভ্যাকুয়াম ফিল্টারে ছাঁকা। চুকাইনগর, অর্জুনা, ভূঞাপুর, টাঙ্গাইলে উৎপাদন ও প্যাকেট।
অর্ডার ও ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি। সারা দেশে ডেলিভারি চার্জ ৳১০০। পাঠানোর আগে ফোন বা মেসেজে অর্ডার নিশ্চিত করি।
রাখবেন যেভাবে
ঠান্ডা, অন্ধকার জায়গায়, ঢাকনা শক্ত করে আটকে। তিসির তেল খোলার পর ফ্রিজে রাখুন।
আরও ব্রাউজ করুন














