OwnGrown চরের চিনাবাদামের তেল · ২ লিটার (২ × ১ লিটার)
স্টকে আছে
যমুনার চরের বাদাম থেকে কোল্ড প্রেসড তেল, দুই বোতল একসাথে। ১ লিটারের দুই বোতল। অর্ডার পাওয়ার পর বাদাম ভাঙিয়ে বোতলে ভরি, তাই তেল টাটকা আসে। আলাদা কিনলে ৳২,৩৮০।
- SKU:
- PACK-PEANUT-2L
- বিভাগ:
- কোল্ড প্রেসড তেল
ভূঞাপুরের যমুনার চরে বাদাম আমাদের অন্যতম প্রধান ফসল। সেই বাদাম থেকে প্রথম চাপের তেল, রান্নার জন্য মাসের হিসাবে দুই বোতল।
বাক্সে যা আছে
- চিনাবাদামের তেল ১ লিটার × ২
অর্ডারের পর ভাঙানো
তেল আমরা আগে থেকে ভাঙিয়ে রাখি না। অর্ডার পাওয়ার পর বাদাম কোল্ড প্রেস মেশিনে ভাঙিয়ে বোতলে ভরি, যাতে আপনার হাতে তেল টাটকা পৌঁছায়, স্বাদ আর ঘ্রাণ ঠিক থাকে। বানাতে ১ দিন, তারপর কুরিয়ারে ২–৩ দিন; সাধারণত ৩–৪ দিনের মধ্যে হাতে পাবেন।
তেলটা কেমন
প্রথম চাপেই তেল বের করা হয়। রিফাইন করা নয়: শুধু সেন্ট্রিফিউজ আর ভ্যাকুয়াম ফিল্টারে ছাঁকা। চুকাইনগর, অর্জুনা, ভূঞাপুর, টাঙ্গাইলে উৎপাদন ও প্যাকেট। আরও পড়ুন: চিনাবাদামের তেলে রান্না।
অর্ডার ও ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি। সারা দেশে ডেলিভারি চার্জ ৳১০০। পাঠানোর আগে ফোন বা মেসেজে অর্ডার নিশ্চিত করি।
রাখবেন যেভাবে
ঠান্ডা, অন্ধকার জায়গায়, ঢাকনা শক্ত করে আটকে।
আরও ব্রাউজ করুন














