OwnGrown তিন বীজের তেল · কালোজিরা, তিসি, তিল · ৩ × ২৫০ মিলি
স্টকে আছে
কালোজিরা, তিসি আর তিলের তেল, এক বাক্সে। প্রতিটা ২৫০ মিলি, কোল্ড প্রেসড, প্রথম চাপের। অর্ডার পাওয়ার পর বীজ ভাঙিয়ে বোতলে ভরি, তাই তেল টাটকা আসে। আলাদা কিনলে ৳১,২৯০।
- SKU:
- PACK-3SEED-250
- বিভাগ:
- কোল্ড প্রেসড তেল
যে তিনটা তেল আমরা নিজেরাও অল্প অল্প করে প্রতিদিন খাবারে রাখি, সেগুলো এক বাক্সে।
বাক্সে যা আছে
- কালোজিরার তেল ২৫০ মিলি
- তিসির তেল ২৫০ মিলি
- তিলের তেল ২৫০ মিলি
অর্ডারের পর ভাঙানো
তেল আমরা আগে থেকে ভাঙিয়ে রাখি না। অর্ডার পাওয়ার পর বীজ কোল্ড প্রেস মেশিনে ভাঙিয়ে বোতলে ভরি, যাতে আপনার হাতে তেল টাটকা পৌঁছায়, স্বাদ আর ঘ্রাণ ঠিক থাকে। বানাতে ১ দিন, তারপর কুরিয়ারে ২–৩ দিন; সাধারণত ৩–৪ দিনের মধ্যে হাতে পাবেন।
তেলগুলো কেমন
প্রথম চাপেই তেল বের করা হয়। রিফাইন করা নয়: শুধু সেন্ট্রিফিউজ আর ভ্যাকুয়াম ফিল্টারে ছাঁকা। চুকাইনগর, অর্জুনা, ভূঞাপুর, টাঙ্গাইলে উৎপাদন ও প্যাকেট।
ব্যবহার
কালোজিরা আর তিসির তেল কাঁচা খাওয়ার জন্য: ভর্তা, সালাদ বা খাবারের ওপর অল্প পরিমাণে। তিলের তেল রান্না আর ভর্তা দুটোতেই। আরও পড়ুন: কালোজিরার তেল, তিসির তেল, তিলের তেল।
অর্ডার ও ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি। সারা দেশে ডেলিভারি চার্জ ৳১০০। পাঠানোর আগে ফোন বা মেসেজে অর্ডার নিশ্চিত করি।
রাখবেন যেভাবে
ঠান্ডা, অন্ধকার জায়গায়, ঢাকনা শক্ত করে আটকে। তিসির তেল খোলার পর ফ্রিজে রাখুন।
আরও ব্রাউজ করুন














